ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,বিগত দুই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মৎস্য চাষে সফলতা লাভ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। তিনি বলেন, সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে।

গতকাল ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদফতরের উদ্যোগে সংসদ ভবন লেকে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন। সংসদ ভবন লেকে পোনা অবমুক্ত করে তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক।

এসময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, অপরাজিতা হক এমপি প্রমুখ। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: রাইসুল আলম মন্ডলসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন,পুষ্টি চাহিদা পূরণে মৎস্য উৎপাদন বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকার মৎস্যজীবীদের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মৎস্য চাষ সম্পর্কে সকলকে সচেতন করার পাশাপাশি মৎস্য সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য সপ্তাহ অবদান রাখছে।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ এর এবারের মূল প্রতিপাদ্য ‘মৎস্য চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ্থ এই স্লোগানকে সামনে রেখে সংসদ ভবন লেকে ৩ প্রজাতির ১০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে কাতলা ২ হাজার ৫০ টি, রুই ৪ হাজার ২০০টি এবং মৃগেল ৩ হাজার ৭৫০টি। মৎস্য অধিদফতর থেকে পর্যায়ক্রমে সংসদ ভবন লেকে আরও ২০ হাজার পোনা অবমুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার

আপডেট টাইম : ১২:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯