ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২৯ জুলাই থেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২৯ জুলাই। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। এবার ঢাকার পাঁচটি স্থান থেকে টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

২৯ জুলাই ৭ আগস্টের টিকিট বিক্রি হবে, ৩০ জুলাই বিক্রি হবে ৮ আগস্টের, ৩১ জুলাই বিক্রি হবে ৯ আগস্টের, ১ আগস্ট বিক্রি হবে ১০ আগস্টের এবং ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ঈদ উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। রোজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগারে টিকিট বিক্রি চলবে।

মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। মন্ত্রী বলেন, ‘ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে ৫ আগস্ট টিকিট সংগ্রহ করবেন ১৪ আগস্টের, ৬ আগস্ট টিকিট সংগ্রহ করবেন ১৫ আগস্টের, ৭ আগস্ট টিকিট সংগ্রহ করবেন ১৬ আগস্টের, ৮ আগস্ট টিকিট সংগ্রহ করবেন ১৭ আগস্টের এবং ৯ আগস্ট টিকিট সংগ্রহ করবেন ১৮ আগস্টের।

বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঈদের অগ্রিম বিক্রীত টিকিট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ঈদ উপলক্ষে বরাবরের মতো সারাদেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। এর মধ্যে ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত বিশেষ ট্রেন চলবে। আর ঈদের পর দিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে বিশেষ ট্রেন।

শিডিউল ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৫০০। আর চারটি স্পেশাল ট্রেনে তিন হাজার আসন রয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে এক হাজার ৪৩৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান ও অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২৯ জুলাই থেকে

আপডেট টাইম : ১২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯