ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শুরু টাইগারদের, জোড়া আঘাত রুবেলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। দলীয় এক রানের মাথা রুবেলের বলে শূন্য রানে আউন হন লঙ্কান ওপেনার ডিকওয়েলে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন গুনাথিলাকা। তাসকিন আহমেদের বলে মোসাদ্দেকের হাতে কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লঙ্কান এ ব্যাটসম্যান।

টাইগারদের পক্ষে রুবেল হোসেন দু’টি এবং তাসকিন আহমেদ নেন একটি উইকেট।

এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাই এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এ ছাড়া দলে নেই বিশ্বকাপের সেরা পারফরমার সাকিব আল হাসান।

২৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। ২৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সব ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শুরু টাইগারদের, জোড়া আঘাত রুবেলের

আপডেট টাইম : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯