ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সৌদি আরব পৌঁছেছেন ৬৯ হাজার ৭৬৭ হজযাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৬৯ হাজার ৭৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এসব হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫ হাজার ১৬৩ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯৯টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯২টিসহ মোট ১৯১ ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় মক্কা থেকে ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে শনিবার রাত ১টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের মক্কা, মদিনা ও জেদ্দায় সেবার মান নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে আসা দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক দলের সদস্যদের স্বাগত জানানো হয় এবং তাদের নিজ নিজ দ্বায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কার মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক দলের সব সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট আগামী ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সৌদি আরব পৌঁছেছেন ৬৯ হাজার ৭৬৭ হজযাত্রী

আপডেট টাইম : ০৬:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯