ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না মাশরাফি, অধিনায়ক তামিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ৫২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যাচ্ছেন না আসন্ন শ্রীলঙ্কা সফরে। শুক্রবার (১৯ জুলাই) রাতে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শ্রীলঙ্কা সফরে মাশরাফির না যাওয়ার ব্যাপারে নান্নু বলেন, মিরপুরে অনুশীলনের সময় মাশরাফি চোট পেয়েছেন। এ কারণে মাশরাফি শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না।

মাশরাফি না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। এছাড়াও ইজুরিতে পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে দলে ফিরেছেন তাসকিন ও ফরহাদ রেজা।

মিরপুরে অনুশীলনের সময় ডান পায়ে চোট পান মাশরাফি। এই চোটই শ্রীলঙ্কা যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে পাওয়া হ্যামস্ট্রিং চোট নিয়ে গোটা বিশ্বকাপ খেলে গেছেন তিনি। পুরোনো সেই জায়গায় আবারও আঘাত পেয়েছেন মাশরাফি।

শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন করে গেলেন তিনি। সাংবাদিকদের নিজের চোটের অবস্থা নিয়ে বলেছিলেন, দুই দিন অনুশীলন করেছি, সমস্যা হয়নি। এখন পর্যন্ত ইনশাআল্লাহ সব ঠিকঠাক আছে। অথচ রাত হতেই এলো দুঃসংবাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না মাশরাফি, অধিনায়ক তামিম

আপডেট টাইম : ০৪:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯