ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তবু নিউজিল্যান্ডের সেরা নাগরিকের মনোনয়নে স্টোকস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের নাটকীয় ঘটনা সবারই জানা। উত্তেজনাপূর্ণ ম্যাচে হারেনি নিউজিল্যান্ড। তবে জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। খেলার মূলপর্ব টাই হওয়ার পর সুপার ওভারও টাই হয়। এরপর বাউন্ডারি হিসেবে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ইংলিশদের হয়ে সেরা পারফম্যান্স করেন বেন স্টোকস। তার ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে। তবুও সেই বেন স্টোকসকেই সেরা নিউজিল্যান্ডারের মনোনয়ন দিয়েছে সেই দেশের নাগরিকরা।

স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। তবে খেলোয়াড়ি জীবনের পুরোটাই কাটিয়েছেন ইংলান্ডে। নিয়েছেন ইংল্যান্ডের নাগরিকত্বও। অন্য দেশের হয়ে শুধু খেলেছেন বললে ভুলই হবে, ২০১৯ বিশ্বকাপে তার ব্যাটে ভর করেই জন্মস্থান নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড।

সেই স্টোকসকেই সেরা নিউজিল্যান্ডের নাগরিক হিসেবে মনোনয়ন দিয়েছে নিউজিল্যান্ডবাসী। তার সঙ্গে আছেন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসনও।

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতানোর পরেও বর্ষসেরা নিউজিল্যান্ডার হিসেবে স্টোকসকে মনোনয়ন দেয়া প্রসঙ্গে পুরষ্কারটির প্রধান বিচারক ক্যামেরন ব্যানেট বলেন, ‘স্টোকস হয়তো নিউজিল্যান্ডের হয়ে খেলেনি। তবে তার জন্ম ক্রাইস্টচার্চে এবং তার বাবা এখনও সেখানে বসবাস করে। হয়তো আরও অনেককেই এখানে নেয়া যেত মনোনয়নে। তবে আমরা মনে করি স্টোকস এ মনোনয়নের যোগ্য।’

নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের প্রশংসা করে ব্যানেট বলেন, ‘একজন নিউজিল্যান্ডার হিসেবে আমরা যেসব গুণ চাই, তার সবটাই আছে উইলিয়ামসনের মধ্যে। সাহস ও সততা। মানবিকতায় ভরপুর এক ব্যক্তিত্ব সে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তবু নিউজিল্যান্ডের সেরা নাগরিকের মনোনয়নে স্টোকস

আপডেট টাইম : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯