ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জি এম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তার ভাই জি এম কাদেরকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮জুলাই) দুপুর একটায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, জিএম কাদের এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর সংকটের মুখে থাকা দলটিতে এটাই তাঁর ভাই জিএম কাদেরের প্রথম সংবাদ সম্মেলন।

পূর্বনির্ধারিত এই সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে আগেই বলা হয়, দলকে ঢেলে সাজাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বেশ কিছুদিন ধরেই জিএম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি মারা যান।

এরপর আজ তাঁকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

মারা যাওয়ার আগে এরশাদ তার ভাই জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে গিয়েছিলেন, যা নিয়ে দলে অনেক নাটকীয়তাও হয়েছিল।

গত জানুয়ারিতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে ছোট ভাই কাদেরকে দলের ভবিষ্যত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদ।

কিন্তু দেশে ফেরার পর মার্চ মাসে জি এম কাদেরকে তিনি জাতীয় পার্টির সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেন ‘ব্যর্থতার’ অভিযোগ এনে।

সংসদে বিরোধী দলের উপনেতার দায়িত্ব থেকেও তিনি কাদেরকে সরিয়ে দেন, সেই দায়িত্ব পান এরশাদের স্ত্রী রওশন, যিনি দলের সিনিয়র কো চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জি এম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা

আপডেট টাইম : ০৪:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯