ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায় জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

আজ শপথ নিচ্ছেন বিএনপি প্রার্থী সিরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ আজ (বৃহস্পতিবার) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বাংলা পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদে বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে নির্বাচিত বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ শপথ নেবেন।

গত ২৪ জুন বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা নৌকা প্রতীকে পান ৩২ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। পরে দলীয় সিদ্ধান্তে বিএনপির আরও চার সাংসদ শপথ নেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো: আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো: হারুন অর রশীদ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন ও ব্রাক্ষনবাড়িয়া-২ আসনের উকিল আব্দুল সাত্তার ভুঁইয়া। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন গোলাম মোহাম্মদ সিরাজ।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভরাডুবির পর বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

আজ শপথ নিচ্ছেন বিএনপি প্রার্থী সিরাজ

আপডেট টাইম : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯