ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার ১২০টি পরিবারে জাল ও নৌকা বিতরণ করলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • ৫৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার ১২০টি জেলে পরিবারে জাল ও নৌকা বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। আজ বুধবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আয়োজনে এসব বিতরণ করা হয়। পরে পোস্ট অফিস ঘাটে ১২০টি জেলে পরিবারে ৪০টি ইঞ্জিন চালিত নৌকা বুঝিয়ে দেওয়া হয়।

ইটনা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের হেড অফ অপারেশন মো. জসিম উদ্দিন ফেরদৌস, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, ইতনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, ইটনা উপজেলা সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আবু আবদুল্লাহ ভূঁইয়াসহ প্রমুখ।

এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের এজিএম রাজু আহমেদ চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার ১২০টি পরিবারে জাল ও নৌকা বিতরণ করলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক

আপডেট টাইম : ০৫:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯