ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইংল্যান্ড যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বাবা-মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কোটি কোটি ক্রিকেট ভক্তদের আস্থার প্রতিদান যথার্থই দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ও বিদেশের মাটিতে হাঁকিয়েছেন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। শুধু তাই নয়, বল হাতেও সমান তালে বিপক্ষ শক্তির ভিত ভেঙে দিয়েছেন। হয়েছেন ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা।

কিন্তু ছেলের এমন সব পারফরম্যান্স, সাফল্য সরাসরি কখনও দেখা হয়নি সাকিবের বাবা-মায়ের। বিশ্বকাপে খেলা সাকিব আল হাসানের ইচ্ছা, তার বাবা-মা যেন স্টেডিয়ামে থেকেই তার খেলা দেখেন। ছেলের সেই ইচ্ছা পূরণে ইংল্যান্ড রওনা হচ্ছেন বাবা মাশরুর রেজা কুটিল ও মা শিরিন রেজা।

এতদিন ওভাল, কার্ডিফ, ব্রিস্টল কিংবা টনটন সবখানেই পাশে থেকে সাকিব ও দলকে সমর্থন জুগিয়েছেন স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিবের বাবা-মা। বিমান টিকিটও কাটা হয়েছে। আজ বুধবার সকালে ইংল্যান্ড রওনা হয়েছেন তারা।

মাশরুর জানান, ইংল্যান্ড যাত্রার জন্য সাকিব আগেই সব ব্যবস্থা করে গিয়েছিল। বাকি কাজটুকু ক’দিন আগে তিনি সেরে রাখেন।

তিনি জানান, তিনি কোনোদিন মাঠে গিয়ে সাকিবের খেলা দেখেননি। টেনশনের কারণে খেলার সময় টিভির সামনেও বসেন না। তবে পরে হাইলাইটস দেখে নেন। এবারই প্রথম তিনি গ্যালারিতে বসে সাকিবের খেলা দেখতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সাকিবের মতো বাংলাদেশ টিমের প্রতিটি সদস্য আমার এক একটি সন্তান। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তারা সবাই যেন সুস্থ থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ইংল্যান্ড যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বাবা-মা

আপডেট টাইম : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯