ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ব্যাটিংয়ে সাকিব বোলিংয়ে আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলছেন মাশরাফিরা। প্রথম ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এক জয় ও এক পরিত্যক্তে ৩। খেলা বাকি এখনো ৫টি। সেরা চারে খেলতে বাকি ম্যাচগুলো জিততেই হবে টাইগারদের। কঠিন কাজ। তারপরও স্বপ্ন দেখছেন মাশরাফিরা। দল যেমনই করুক না কেন, নিজেকে আলোয় উদ্ভাসিত করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতি ম্যাচে। বিশ্বকাপ শুরু হাফসেঞ্চুরিতে। সর্বশেষ ইনিংসে করেছেন সেঞ্চুরি। ৩ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের রান ২৬০। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে সর্বোচ্চ। ব্যাটিংয়ে যেমন সাকিব চমকে দিয়েছেন সবাইকে। বোলিংয়ে পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির চমকে দিয়েছেন অন্যদের। ৩ ম্যাচে তার উইকেট ১০টি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে সাকিব খেলেন ৭৫ রানের নান্দনিক ইনিংস। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ এবং সর্বশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন ১২১ রানের জাদুকরী ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে না যেত, তাহলে তার রান আরও বেশি হতো। সাকিবের পেছনে দৌড়াচ্ছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪ ম্যাচে তার রান এক সেঞ্চুরিতে ২৫৫।

তিনে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়ের রান ২১৫। চারে অ্যারন ফিঞ্চ ১৯০ এবং পাঁচে জশ বাটলারের রান ১৮৫। আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৭টি এবং হাফসেঞ্চুরি ৩৬টি। বাংলাদেশের মুশফিকুর রহিম ১৪১ রান করে রয়েছেন ১০ নম্বরে। মাহমুদুল্লাহ রিয়াদের রান ৯৪। বিশ্বকাপ দলে ছিলেন না। ইংলিশ কন্ডিশনের বিবেচনায় শেষ মুহূর্তে সুযোগ পান আমির। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন। ৩ ম্যাচে তার উইকেট ১০টি। সেরা বোলিং বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট।

দুইয়ে থাকা অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্সের উইকেট ৯। তিনে অসি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ৯, চারে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লুকি ফারগুসনের উইকেট ৮টি। আরেক কিউই ফাস্ট বোলার ম্যাট হেনরির উইকেট ৭টি। গতকাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়। বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিন ৬ উইকেট নিয়ে রয়েছেন ১০ নম্বরে। মেহেদী হাসান মিরাজের উইকেট ৫, সাকিবের উইকেট ৩।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ব্যাটিংয়ে সাকিব বোলিংয়ে আমির

আপডেট টাইম : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯