ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাইফউদ্দিনকে আইসিসির বিশেষ সম্মান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের ম্যাচ নিয়ে ফেসবুক, টুইটারে নানা আপডেট তথ্য ও ছবি দিয়ে বিশ্বের কোটি ভক্তকে মাতিয়ে রাখছে সংস্থাটি। সেই ধারাবাহিকতায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টের কভারে মোহাম্মদ সাইফউদ্দিনের ছবি দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের অন্যতম নায়ক সাইফউদ্দিন। প্রোটিয়া ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারে দারুণ খেলতে থাকা ফন ডার ডুসেনকে বোল্ড করেন তিনি। কাঙ্ক্ষিত সাফল্য পেয়েই নিজের চিরচেনা উদযাপন করেন সাইফ।

সেই ছবিটিই নিজেদের ফেসবুক ও টুইটারের কভারে আপলোড করেছে আইসিসি। ম্যাচে ৮ ওভার বোলিং করে ১ মেডেনসহ ৫৭ রান খরচায় ২ উইকেট শিকার করে টাইগারদের জয়ে অবদান রাখেন সাইফ। হাতেনাতে সেই স্বীকৃতি পেলেন তিনি।

উল্লেখ্য, আইসিসির ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টের কভার ফটো নিয়মিত পরিবর্তন করা হয়। বিশ্বের যেকোনো প্রান্তে ম্যাচজয়ী সদস্যের ছবি দেয়া হয়। সামনের ম্যাচগুলোতে ভালো করে তাতে জায়গা করে নেয়ার সুযোগ থাকছে অন্য টাইগারদেরও।

সূত্র: আইসিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সাইফউদ্দিনকে আইসিসির বিশেষ সম্মান

আপডেট টাইম : ০৪:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯