ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র আতিকুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • ৪৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্ব-পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলামকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলমের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয় এখন থেকে মেয়র আতিকুল মন্ত্রী পদমর্যাদায় বেতন-ভাদাসহ আনুসাঙ্গিক অন্যান্য সুযোগ–সুবিধা প্রাপ্য হবেন। এ বিষয়টি শিগগির কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

এখন থেকে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাদাসহ আনুসাঙ্গিক অন্যান্য সুযোগ–সুবিধা প্রাপ্য হবেন।

জানা যায়, দেশের মোট ১২টি সিটি করপোরেশনের মেয়ররা পদমর্যাদা চেয়ে স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন। ইতোপূর্বে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে মন্ত্রী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।

তবে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, গাজীপুর, সিলেট সিটি করপোরেশনের মেয়রদের এখনো বিশেষ মর্যাদা দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র আতিকুল

আপডেট টাইম : ০৫:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯