ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২৪ মে শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চার ধাপে শুরু হবে আগামী ২৪ মে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষা চার ধাপে পর্যায়ক্রম ২৪ মে, ৩১ মে, ১৪ জুন ও ২১ জুন (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম নিতে বলা হয়েছে।

এর আগে ১৭ মে থেকে চার দফায় পরীক্ষা আয়োজনের কথা জানানো হয়েছিল। ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এই পরীক্ষা পেছানো হয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ১৩ হাজার পদের বিপরীতে এসব আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২৪ মে শুরু

আপডেট টাইম : ০৫:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯