ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পূর্বে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ থ্যালাসেমিয়া নির্মূলে বিয়ের পূর্বে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, বিয়ের পূর্বে রক্ত পরীক্ষার মাধ্যমে উন্নত বিশ্বের দেশগুলোয় থ্যালাসেমিয়া নির্মূল হয়েছে। আমাদের দেশেও বিয়ের পূর্বে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী।

বাংলাদেশের থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. সৈয়দা মাসুমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নুরুজ্জামান আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাবেক সচিব আক্তারী মমতাজ প্রমুখ।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে ‘অনাগত সন্তানকে দিতে থ্যালাসেমিয়া থেকে সুরক্ষা, বিয়ের আগে করুন রক্তে ইলেক্ট্রোফরেসিস পরীক্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিয়ের পূর্বে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯