ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই তরুণের জুতা আবিষ্কার, হাঁটলেই চার্জ হবে মোবাইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মোবাইল চার্জ দিতে মনে নেই কিংবা লোডশেডিংয়ের কারণে ফোনে ব্যাটারি একদম শূণ্য? চিন্তা নেই! জুতা পায়ে দিয়ে কিছুক্ষণ হাঁটুন, স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে মোবাইল ফোন। ব্যাপারটা অবাক হওয়ার মতোই। সম্প্রতি ভারতের ১৯ বছরের দুই তরুণ এক জোড়া জুতা তৈরি করেছেন, যেটি পরে হাঁটলে চার্জার বা পাওয়ার ব্যাংক ছাড়াই মোবাইল ফোনে চার্জ হবে।

প্রযুক্তি বিশ্বে চমক দেখানো দিল্লির এই দুই বালকের নাম মোহক ভাল্লা এবং আনন্দ গঙ্গাধারণ। দু’জনই দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই এমন একটা চার্জার বানানোর পরিকল্পনা করে। মাত্র তিন মাসের মধ্যে প্রথম মডেলটাও বানিয়ে ফেলে। তবে প্রথম মডেলে অনেক সমস্যা ছিল। ক্রমে সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলো ঠিক করা হয়েছে।

মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকশন পদ্ধতিতে কাজ করে এই যন্ত্র। চার্জারের একটি অংশ ডায়নামো এবং অন্য অংশ বাফার। যন্ত্রটা রাখা হয় ঠিক গোড়ালির নিচে। হাঁটা শুরু করলে গোড়ালির চাপ থেকে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি ডায়নামো ঘোরাতে সাহায্য করে। ডায়নামো ঘোরার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শক্তি তৈরি হয়। এই বিদ্যুৎ দিয়েই চার্জ হয় মোবাইল ফোন।

তবে এই চার্জ সিস্টেম খানিকটা ধীরগতির। দুই তরুণের দাবি, সাধারণ মোবাইল চার্জারে যে গতিতে চার্জ হয়, তার থেকে ২০ শতাংশ কম সময়ে চার্জ হয়ে যায় পদ্ধতিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দুই তরুণের জুতা আবিষ্কার, হাঁটলেই চার্জ হবে মোবাইল

আপডেট টাইম : ১২:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯