ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের ভোটার করতে যুক্তরাজ্য যাচ্ছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৪ জুলাই দুই সদস্যের প্রতিনিধি দলটি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকার আওতায় আনতে সিঙ্গাপুরের পর এবার যুক্তরাজ্য যাচ্ছে নির্বাচন কমিশনের ইসি একটি প্রতিনিধি দল।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ প্রতিনিধি দলের অপর সদস্য হলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (২ মে) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলমের সই করা এক নথিতে বলা হয়, ২৪ জুলাই প্রতিনিধি দল যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ২৫ থেকে ২৬ জুলাই তারা ‘এইটটিনথ ক্যামব্রিজ কনফারেন্স অন ইলেকট্ররাল ডেমোক্র্যাসি’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন তারা। এর একদিন পর ২৮ জুলাই প্রবাসীদের ভোটার করার সম্ভাব্যতা যাচাইয়ে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে এ প্রতিনিধি দল। ২৯ জুলাই তারা ঢাকায় ফিরবেন।

এর আগে সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে ইসি সচিবালয়ের চার সদস্যের এক প্রতিনিধি দল যায় দেশটিতে। দলটি ৩ থেকে ৯ মার্চ সিঙ্গাপুর অবস্থান করে।

বিষয়টির অগ্রগতি জানিয়ে গত ২০ এপ্রিল এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ঈদের পরে ইসির এক প্রতিনিধি দল সিঙ্গাপুরে যাবে। তারা সেখানে একটা পাইলট প্রজেক্ট করবে। ওই পাইলট প্রজেক্টের আওতায় সিঙ্গাপুরে বসবাসরত এক হাজার প্রবাসী বাংলাদেশিকে ভোটার তালিকায় আনা হবে।

তিনি আরও জানান, সিঙ্গাপুরে ১ লাখ ২০ হাজারের মতো বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে প্রায় ৫০ হাজার ব্যক্তির এনআইডি নেই। এক হাজার ব্যক্তিকে ভোটার তালিকায় আনার ইসির এ পাইলট প্রকল্প সফল হলে বাকি প্রায় ৫০ হাজার ব্যক্তিকেও দেয়ার কাজ শুরু হবে।

তবে কোনো কারণে এক হাজার জনের পাইলট প্রকল্প ব্যর্থ হলে এ প্রকল্প নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হবে। পরবর্তীতে এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান ইসি সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের ভোটার করতে যুক্তরাজ্য যাচ্ছে ইসি

আপডেট টাইম : ০৪:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯