ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে : প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে উল্লেখ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ২০১০ এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন লাইব্রেরিয়ান নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নামমাত্র লাইব্রেরিয়ানের পদ রয়েছে যিনি অপেশাদার ও লাইব্রেরি ব্যবস্থাপনায় দক্ষ নন। এর পরিবর্তন ঘটিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি ব্যবস্থাপনায় ডিগ্রিধারী, দক্ষ ও পেশাদার তথা যোগ্য লাইব্রেরিয়ান নিয়োগ দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ উপযোগী কার্যকর লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে, যাতে নতুন প্রজন্ম লাইব্রেরি ও বই মনস্ক হয়ে গড়ে ওঠে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করা হবে।’

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণগ্রন্থাগার অধিদফতর ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ আয়োজনে ‘গণগ্রন্থাগারের উন্নয়নে জাতীয় নীতি বিষয়ক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের আওতায় একটি যুগোপযোগী ও আধুনিক গণগ্রন্থাগার নীতিমালা তৈরিই এ কর্মশালার মূল উদ্দেশ্য। আর এটি সফলভাবে করতে পারলে তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য একটি বড় অর্জন হবে। আর এ ধরনের নীতিমালা তৈরির জন্য প্রয়োজন গণগ্রন্থাগার সম্পর্কিত সব অংশীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাদের সুচিন্তিত মতামত গ্রহণ।

গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেরিজ আনলিমিটেড প্রোগ্রাম পরিচালক কার্স্টি ক্রফোর্ড। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপপরিচালক অ্যান্ড্রু নিউটন। আরও বক্তব্য দেন গণগ্রন্থাগার অধিদফতরের পরিচালক (যুগ্ম-সচিব) এ জে এম আব্দুল্লাহেল বাকী।

কর্মশালায় ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আসা সরকারি-বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধি, লাইব্রেরি প্রফেশনাল, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, প্রকাশনা সংস্থার প্রতিনিধি, গ্রন্থাগার সম্পর্কিত পেশাদার সংগঠনের প্রতিনিধি, গ্রন্থাগার খাতের সেবাগ্রহিতা, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে : প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯