ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাজধানীতে রাস্তায় শিকল দিয়ে বেঁধে সড়কের ফুটপাতে মা ও সন্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মা তার সন্তানকে শিকল দিয়ে বেঁধে সড়কের ফুটপাত দিয়ে হাঁটছেন। শিশুটির হাতে দশ টাকার একটি নোট। গায়ে শিকল বেঁধে থাকলেও ফুরফুরে মেজাজে হাঁটছে ওই শিশু। রোববার (২৮ এপ্রিল) সকালে আরাফাত সিদ্দিকী নামের এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

এরপরই বেশ ভাইরাল এই ছবি। দিনভর এ ছবি নিয়ে আলোচনা চলছে। ছবিটি নিজেই তুলেছেন বলে জানিয়েছেন আরাফাত সিদ্দিকী।

তিনি জানান, সকাল সাড়ে দশটার ছবিটি রাজধানী জাহাঙ্গীর গেটের কাছে স্বাধীনতা টাওয়ারের সামনে তোলা। ছেলেকে শাহীন স্কুলে দিয়ে ফেরার পথে এ দৃশ্য দেখতে পান। এক মা তার সন্তানকে শিকলে পরিয়ে রাখার বিষয়টি চোখে পড়ার মতো বিষয়। তখনই ছবিটি তুলেন আরাফাত।

এ বিষয়ে আরাফাত বলেন, ‘আমি মোবাইলে তাদের ছবি তুলছি সেটা বুঝতে পেরে শিশুটি খুশি হয়। একহাত তুলে আমাকে অভিনন্দনের মতো কিছু একটা জানায় সে। সে সময় শিশুটির হাতে দশ টাকার নোট দেখতে পাই।

এ সময় শিশুটির মা তার সঙ্গে কিছু কথাও বলেন জানান আরাফাত। তবে ওই নারীর সেসব কথা অসংলগ্ন মনে হয় আরাফাতের কাছে। তিনি বলেন, শিশুটি ওই নারীকে ‘মা’ বলে ডাকছিল।

এভাবে কেন শিকল বেঁধে তারা হাঁটছিলেন সে বিষয়ে কিছু জানতে পারেননি ছবি পোস্টকারী আরাফাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজধানীতে রাস্তায় শিকল দিয়ে বেঁধে সড়কের ফুটপাতে মা ও সন্তান

আপডেট টাইম : ১২:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯