ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লাবণ্যকে চাপা দেয়া সেই কাভার্ডভ্যানের চালক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্যকে চাপা দেয়া সেই ঘাতক কাভার্ডভ্যানের চালক আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে কাভার্ডভ্যানটিও। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে রোববার শ্যামলীতে অবস্থিত নিজ কার্যালয়ে (২২/৫, খিলজি রোড, শ্যামলী, মোহাম্মদপুর) সাংবাদিকদের বিস্তারিত জানানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগর থানাধীন হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহত হন।

ওই ঘটনায় পলাতক উবার মোটরবাইকের চালক সুমন হোসেনকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আটক করে পুলিশ। পুলিশি হেফাজতে সুমনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে লাবণ্যকে বহন করার মোটরসাইকেলটিও (ঢাকা-মেট্রো-হ-৩৬-২৩৫৮) হেফাজতে নেয় পুলিশ।

লাবণ্যের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।

লাবণ্যের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে শনিবার মানববন্ধন করেন তার সহপাঠীরা। শনিবার বেলা দেড়টার দিকে মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লাবণ্যকে চাপা দেয়া সেই কাভার্ডভ্যানের চালক আটক

আপডেট টাইম : ১২:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯