ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না এবার শিক্ষাগত যোগ্যতা অনিশ্চয়তায় বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ নতুন সংসদের যাত্রা শুরু স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক গণমাধ্যমের স্বাধীনতায় অবনতির শীর্ষে যুক্তরাষ্ট্র তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি

ঈদে সূচনা সমাপ্তি ও ভূমিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫
  • ৮১৪ বার
ঈদের নাটক মানেই আলাদা কিছু। এমনিতে গতানুগতিক নাটক নির্মাণ করলেও ঈদের সময় সেই ধারাটা ভেঙে নতুন কিছু দেয়ার চেষ্টা করেন নির্মাতারা। কারণ ঈদের সময় দর্শক সংখ্যা এবং চাহিদা দুটোই বেশি থাকে। সেই ধারাবাহিকতায় এবার নির্মাতা নাহিদ আহমেদ পিয়াল একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে নির্মাণ করলেন নাটক ‘সূচনা সমাপ্তি ও ভূমিকা’। এ নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সোহানা সাবা, শানারৈ দেবী শানু, আজমেরী হক বাঁধন ও হাসিন রওশন জাহান। নাটকে এদের চারজনেরই নায়ক একজন। তিনি মাজনুন মিজান। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘মূলত এটি একটি কমেডি ঘরানার নাটক। সবার সিডিউল মিলিয়ে একটি ভালো নাটকে কাজ করা সত্যিই কঠিন। তারপরও সবাই যার যার মতো আন্তরিকতা নিয়ে আমরা কাজটি করেছি। একটি ভালো নাটক দাঁড়িয়েছে। আশাকরি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ সোহানা সাবা বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে ভালো লেগেছে আমার। তাই কাজটি করা। আশাকরি ভালো লাগবে দর্শকের।’ বাঁধন বলেন, ‘মিজান ভাইয়ের সঙ্গে কাজ করার আনন্দটা যে খুব সহজেই একটি ভালো কাজ হয়ে যায়।’ হাসিন বলেন, ‘ভালো গল্পের নাটকে কাজ করার মজাই আলাদা।’ শানু বলেন, ‘একটি দারুণ ইউনিটে কাজ করেছি, আশাকরি কাজটি ভালো লাগবে দর্শকের।’ আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস

ঈদে সূচনা সমাপ্তি ও ভূমিকা

আপডেট টাইম : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫