ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এমপিদের শপথের বৈধতা প্রশ্নে রিট খারিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালত বলেছে, সংসদ সদস্যদের নামের তালিকাসম্বলিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর ৩ জানুয়ারি শপথ নেন। শপথ নিলেও একাদশ সংসদের প্রথম অধিবেশন বসেছে ৩০ জানুয়ারি। আর সংবিধান অনুযায়ী সংসদ বসার দিন থেকে এমপিরা কার্যভার গ্রহণ করেছে। সংবিধান অনুযায়ী এখানে আইনের ব্যত্যয় হয়নি।

আদালত আরো বলেছে, সংসদ অধিবেশন শুরু আগে শপথ নেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সরকার গঠনের সুবিধার্থে। কারণ, রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রধানকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে থাকেন। এ কারণে এমপিরা আগে শপথ নেওয়ায় সংসদ অধিবেশন শুরুর আগে সরকার গঠন করা হয়ে থাকে। অতএব, রিট আবেদনটি সরাসরি খারিজ করা হলো।

দশম সংসদ বহাল থাকা অবস্থায় একাদশ সংসদের এমপিদের শপথ নেওয়া সংবিধান পরিপন্থী দাবি করে হাইকোর্টে রিট করেন তাহেরুল ইসলাম তৌহিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এমপিদের শপথের বৈধতা প্রশ্নে রিট খারিজ

আপডেট টাইম : ০৪:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯