ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সরকারী কর্মচারীদের অনৈতিক সুবিধা দিয়ে সরকার টিকে আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫
  • ৫০৬ বার
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সরকারী কর্মচারীদের অনৈতিক সুবিধা দিয়ে এই সরকার টিকে আছে। তিনি বলেন, সরকার সবাইকে হারাম খাইয়ে দুর্বল করে রাখতে চায়। পুলিশকে যদি হারাম খেতে না হতো তবে সরকারের অবৈধ নির্দেশ তারা একটাও পালন করতো না।
শান্তির দাবি নিয়ে অবস্থান কর্মসূচীর ১১৩ তম দিনে মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠে তার সঙ্গে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশে এখন আর সত্যের কোন মা-বাবা নাই। যাদের চাপা ও ক্ষমতার জোর বেশি তারা নিজেদের মতো করে সত্যকে সাজাচ্ছে। বিএনপি নেতা সালাহউদ্দিন নিজে নিজে মেঘালয়ের শিলংএ গেছেন, একথা কানার ভাই অন্ধও বিশ্বাস করবে না। বঙ্গবীর বলেন, সরকার এখন বিরোধী দলের ভাষায় কথা বলছে। অবরোধ চলাকালে বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় যেমন পেট্রোল বোমা মেরেছে, তেমনি বহু জায়গায় সরকারী দলের লোকেরাও পেট্রোল বোমা মেরেছে। তিনি আরো বলেন, যারা পহেলা বৈশাখে দিনে-দুপুরে আমার সন্তানের সম্ভ্রম রক্ষা করতে পারে না, তারা ১৬ কোটি মানুষের হেফাজত করবে কীভাবে?
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আবুল হোসেন, মাহবুবুর রহমান পারভেজ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেলসহ নারায়ণগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা  লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সাথে অবস্থান করছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সরকারী কর্মচারীদের অনৈতিক সুবিধা দিয়ে সরকার টিকে আছে

আপডেট টাইম : ০৩:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫