ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিয়ে নিয়ে চুমকির সাফ কথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৪০৫ বার

মেয়েদের বিয়ে নিয়ে সাফ কথা শোনালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া যাবে না বলে ফের জানিয়ে দিলেন তিনি। শনিবার দুপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এফডিসিতে ‘বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা জানান। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, উন্নয়ন সেবা সংগঠন, ইন্টারনেশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ইসলামিক রিলিফ ও ডিবেট ফর ডেমোক্রেসি এ উন্মুক্ত সংলাপের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মেহের আফরোজ চুমকি বলেন, শিশু সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সরবার। সামাজিক কারণে শিশুরা বঞ্চনার শিকার হয়। নির্যাতনের শিকার হয়। দারিদ্র্য যত কমবে, শিশু নির্যাতন তত কমবে। শিশুদের উদ্দেশ্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, তোমরা সাহস ও ক্ষমতা নিয়ে নির্যাতন, শিশুশ্রম ও বাল্যবিয়ের বিরুদ্ধে বলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, মায়ের পেটেও যারা শিশুদের নিরাপদ রাখে না আমরাও তাদের নিরাপদ রাখব না। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিয়ে নিয়ে চুমকির সাফ কথা

আপডেট টাইম : ১০:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫