ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পশু-পাখি কথা বলতে পারে না কেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫
  • ৭৯৪ বার

টিয়ে-ময়না বা কাকাতুয়ার কদর অন্য পাখিদের চেয়ে বেশি। কেন বলো তো? কারণ তারা কথা বলতে পারে। কিন্তু টিয়ে-ময়না কথা বলতে পারলে অন্য পশু-পাখিরা পারে না কেন? আর ওই পাখিগুলোই বা নিজে নিজে কথা বলতে পারে না কেন? শিখিয়ে দিলে শুধু ভেঙে ভেঙে দু-চারটে শব্দ বলে কেন?

এ প্রশ্নগুলো তোমার মাথায় আসতেই পারে। যদি উত্তরগুলো কখনো না জানা হয়ে থাকে, তবে এখন জেনে নাও।

প্রথমত, পশু-পাখিরা কথা বলতে পারে না- এ কথাটা পুরোপুরি ঠিক নয়। পশু-পাখিরা নিজেদের মধ্যে ঠিকই ভাববিনিময় করতে পারে। তাদেরও নিজস্ব ভাষা রয়েছে। এই যে আমরা একেক প্রাণীর একেক রকম ডাক শুনি, এই ডাকই ওদের যোগাযোগের মাধ্যম। মুশকিল হচ্ছে, আমরা ওদের ভাষা জানি না। তাই বুঝতে পারি না ওরা কী বলছে।

একজন চায়নিজ মানুষ তোমার সঙ্গে চীনা ভাষায় কথা বললে তুমি সেটা বুঝবে না। কিন্তু আরেকজন চায়নিজ মানুষকে একই কথা বললে সে কিন্তু সেটা ঠিকই বুঝবে। ব্যাপারটা এমন।

তবে পশু-পাখি আসলে পরিপূর্ণভাবে কথা বলতে পারে না। যদি পারত, তবে আমাদের ভাষাগুলো ওরা ঠিকই শিখে ফেলত, কিংবা আমরা ওদের ভাষা শিখতে পারতাম। এবার বলো তো, শব্দই যদি করতে পারে, তবে ওরা কথা বলতে পারে না কেন?

মানুষ আর পশু-পাখির শারীরিক গঠনে অনেক পার্থক্য। এ কারণেই মানুষ কথা বলতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। ‘ব্রোকা’স এরিয়া’ নামক মস্তিষ্কের একটা অংশের উপরে অনেকটাই নির্ভরশীল আমাদের কথা বলার ব্যাপারটা। এই অংশটা মানুষের যেমন, অন্য কোনো প্রাণীর তেমন নয়।

এছাড়া পশু-পাখির কণ্ঠনালী, দাঁত, চোয়াল- কোনোটাই কথা বলার জন্য খুব একটা উপযোগী নয়। মানুষের ক্ষেত্রে বাগযন্ত্র এমনভাবে গঠিত যে আমরা অনায়াসে কথা বলতে পারি। কিন্তু পশু-পাখিরা সে সুবিধা পায় না।

এবার ভাবো, ময়না-টিয়ে দু’য়েকটা শব্দ বলতে পারে কেন?
আসলে অনেক বেশি শব্দ ধারণ করার ক্ষমতা ওদের মস্তিষ্কের নেই। বারবার শুনে শুনে অল্প কিছু শব্দ ওরা মস্তিষ্কে ধারণ করতে পারে এবং সেগুলো মুখস্ত উচ্চারণ করতে পারে। কিন্তু সেই শব্দগুলোর অর্থ কিন্তু ওরা বোঝে না।

তবে কথা বলতে না পারলেও পশু-পাখিরা যোগাযোগ করতে পারে ঠিকই। নিজেদের মধ্যে তারা নিজেদের ভাষায় যোগাযোগ করে, আর মানুষের সঙ্গে যোগাযোগ করে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইঙ্গিতে। চেষ্টা করলে দেখবে, তুমিও পশু-পাখির ইঙ্গিত-ইশারা বুঝতে পারবে, ওদের মনের ভাব বুঝতে পারবে। পোষা প্রাণীর ক্ষেত্রে এমনটা সবচেয়ে বেশি দেখা যায়। আর ওদের মনের ভাব যদি বুঝতেই পারো, তাহলে ওরা কথা না বলতে পারলেও বা ক্ষতি কী?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পশু-পাখি কথা বলতে পারে না কেন

আপডেট টাইম : ০৪:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫