ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

তাজিকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে জয়ের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। মনিকার চাকমার হ্যাটট্রিকে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে তাজিকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে প্রথম ও দ্বিতীয় ম্যাচে হেরে মূল টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে লাল সবুজের ফুটবল কন্যারা।

রোববার (২৮ অক্টোবর) দুশানবের রিপাবলিকান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা কৃষ্ণা রানী সরকার ম্যাচের অস্টম মিনিটে বাংলাদেশকে প্রথম গোল উপহার দেন।

এরপর ২৬ ও ৪২ মিনিটে আরও দুটি গোল করেন মিডফিল্ডার মনিকা চাকমা। প্রথমার্ধের শেষ মুহুর্তে একটি গোল শোধ করে স্বাগতিক তাজিকিস্তানের মেয়েরা। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৫৭ মিনিটে বাংলাদেশের পক্ষে চতুর্থ গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র। ৭৫ মিনিটে নিজের তৃতীয় গোল আদায় করে হ্যাটট্রিক উদযাপন করেন মনিকা। তার হ্যাটট্রিককেই শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

তাজিকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮