ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ডিএসসিসি এলাকায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে সাব-অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার, দক্ষ শ্রমিক ও ওয়ার্ড সচিবদের সমন্বয়ে ৮৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। ৬৮টি টিমে ১০৫ জন পুরুষ ও ৩৭ জন নারীসহ মোট ১৪২ জন সাব-অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার অংশগ্রহণ করবেন। প্রতিটি কেন্দ্রে দুইদিন করে এ সেবা প্রদান করা হবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই সেবা। এ বিষয়ে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি। এর মাধ্যমে অসহায় মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবে। ইতোমধ্যেই সিটি কর্পোরেশন সকল প্রস্ততি সম্পন্ন করেছে। ওষুধ সরবরাহের জন্য এসেনশিয়াল ড্রাগের সঙ্গে কথা হয়েছে। সকল খরচ সিটি করর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে।

এরা আগে বুধবার নগর ভবনে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা পক্ষ-২০১৮’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

ডিএসসিসি এলাকায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি

আপডেট টাইম : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮