ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

খাগড়াছড়িতে অপহৃত ৪ গ্রামবাসী উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ খাগড়াছড়িতে অপহৃত চার গ্রামবাসীকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাইস্কুল মাঠ এলাকা তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন-জেলা সদরের জোরমরম এবং শিবমন্দির এলাকার বাসিন্দা টোকাই ত্রিপুরা, সুকেন্দু ত্রিপুরা, সিন্দুরায় ত্রিপুরা ও মশা ত্রিপুরা।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, সোমবার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা পুলিশের তৎপরতা টের পেয়ে অপহৃত চার ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে হাইস্কুল মাঠ এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

সোমবার বিকেলে ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর একটি কর্মসূচিতে যোগদান শেষে ফেরার পথে শহরের মহাজন পাড়া এলাকা থেকে এই চার ব্যক্তি অপহৃত হয়েছিলেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকেল থেকেই জেলার খাগড়াছড়ি-পানছড়ি সড়কে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সকাল থেকে ইউপিডিএফ সমর্থকরা রাস্তায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যান চলাচল বন্ধ করে দেন।

ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, উদ্ধারের খবর পেয়ে থানায় এসেছি। উদ্ধার হওয়া চারজনই হতদরিদ্র।

এ দিকে ইউপিডিএফ-এর পক্ষ থেকে চারজনকে অপহরণের ঘটনায় সংস্কারপন্থী জনসংহতির সন্ত্রাসীদের দায়ী করা হলেও অস্বীকার করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

খাগড়াছড়িতে অপহৃত ৪ গ্রামবাসী উদ্ধার

আপডেট টাইম : ১২:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮