ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আগামী ১ সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যে কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

সোমবার এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেন মন্ত্রী। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি এই নির্দেশনা প্রণয়ন করেন।

মোহাম্মদ নাসিম কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যেকোনো অভিযোগ নিকটস্থ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে দ্রুত জানানোর জন্য সর্বসাধারণের অনুরোধ জানান।

মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যেকোনো অপপ্রচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আগামী ১ সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ

আপডেট টাইম : ১১:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮