ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন আল্লামা শফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি।

সোমবার বিকেলে গণমাধ্যমে আল্লামা শফির প্রেস সচিব সরওয়ার কামালের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতির মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফি বলেন, কওমী শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি দেশের লাখো আলেম-ছাত্র সমাজের প্রাণের দাবি ছিল। দীর্ঘদিন যাবৎ আমরা এজন্য চেষ্টা করে আসছি। আজ সোমবার মন্ত্রিসভায় তা অনুমোদনের মাধ্যমে আমাদের দাবি পূর্ণতা পেল।

তিনি আরও বলেন, কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের (স্নাতকোত্তর ডিগ্রি) সমমর্যাদা দেয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য- এ দুই বিষয়ের মাস্টার্সের মর্যাদা পাবে দাওরায়ে হাদিস। ফলে কওমী শিক্ষার্থীদের খেদমতের পরিধি বৃদ্ধি পেল। আশা করি, দেশ ও জনগণ এর সুফল দেখতে পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন আল্লামা শফি

আপডেট টাইম : ১১:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮