ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নারী আর কুড়িতে বুড়ি হয় না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫
  • ৬৫০ বার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম বলেছেন, ‘দীর্ঘকালের সেই প্রবাদ মিথ্যে হয়ে গেছে। বাংলাদেশের নারী আজ আর কুড়িতে বুড়ি হয় না।’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে রবিবার সকালে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাল্যবিবাহ প্রতিরোধে ৫ বছর মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রণয়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ ও ইউএনএফপিএ যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে।

নাসিমা বেগম বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য সকলকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করলে ২০২১ সালের মধ্যে দেশ থেকে বাল্যবিবাহ নির্মূল করা যাবে।’

সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কোয়ার্ডিনেশন) তাহমিনা বেগম বলেন, ‘সরকারিভাবে বাল্যবিবাহ সংক্রান্ত সঠিক তথ্য না থাকায় অনেক সময় প্রতিকূল অবস্থায় মুখে পড়তে হয়। বাল্যবিবাহের কুফল সমাজে নেতিবাচক প্রভাব ফেলে থাকে। বাল্যবিবাহের কবলে পড়ে শিশুও তার মানবাধিকার থেকে বঞ্চিত হয়।’

কর্মশালায় আরও বক্তব্য দেন ইউনিসেফ’র ডেপুটি রিপ্রেজেনটেটিভ লুইসি মভোনো ও ইউএনএফপিএ’র রিপ্রেজেনটেটিভ আইওডি কাতো। নির্ধারিত বিষয়ের ওপর স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টি-সেকটোরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স এগেইনেস্ট উইম্যান’র প্রকল্প পরিচালক ও উপ-সচিব ড. আবুল হোসেন।

এ ছাড়া ইউনিসেফ, ইউএনএফপিএ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং এনজিও প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

নারী আর কুড়িতে বুড়ি হয় না

আপডেট টাইম : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫