ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে

আগামী ২৪ জুলাই তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৫৩৪ বার
হাওর বার্তা ডেস্কঃ তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন) আগামী ২৪ জুলাই ঢাকায় শুরু হবে। এই সম্মেলন শেষ হবে ২৬ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
তৃণমূলের প্রশাসনকে চাঙ্গা রাখা, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গতি আনা, তৃণমূল পর্যায়ে সরকারের নীতি ও দর্শনের বাস্তবায়ন ও পর্যালোচনা, ভুলভ্রান্তি সংশোধন, সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার লক্ষ্যেই প্রতি বছর মন্ত্রিপরিষদ বিভাগ এই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করে।
এই সপ্তাহেই সম্মেলনের তারিখ জানিয়ে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের নীতি, দর্শন, প্রাধিকার- এগুলো নিয়ে প্রতি বছর এ বৈঠক হয়। এবারও এটা হবে। তারিখ চূড়ান্ত হয়েছে। কিছু প্রোগ্রামও চূড়ান্ত হয়েছে। কিন্তু পুরো প্রোগ্রাম এখনও চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় শোনেন ও নির্দেশনা দেন। এবারও সম্মেলনে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

আগামী ২৪ জুলাই তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হবে

আপডেট টাইম : ০৪:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮