ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

পরিকল্পনা কমিশনের সদস্য পদে শামসুল আলমের চুক্তির মেয়াদ তিনবছর বৃদ্ধি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে শামসুল আলমের চুক্তির মেয়াদ তিনবছর বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে (সিনিয়র সচিবের বেতন ও আনুষঙ্গিক সুবিধাসহ) চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অধ্যাপক ড. শামসুল আলমের চুক্তির মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ১ জুলাই ২০১৮ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বৃদ্ধি করা হল।’

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফিনকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বদলি বা পদায়নের আদেশ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিশালা, ২০১০ এর বিধি ৮৯ (১) অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রকাশিত হওয়ার পর ১৫ দিন আতিক্রান্ত হওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মিজ মালিহা শাহজাহানকে তার বর্তমান চুক্তির মেয়াদ পূর্তির পরবর্তী দিন অর্থাৎ ম১ ডিসেম্বর ২০১৮ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুইবছর মেয়াদে অষ্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়।

এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা রবীন্দ্র গোপের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

পরিকল্পনা কমিশনের সদস্য পদে শামসুল আলমের চুক্তির মেয়াদ তিনবছর বৃদ্ধি

আপডেট টাইম : ১০:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮