ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তালতলীতে বেড়িবাঁধ ভেঙে তিনগ্রামের পাঁচশ’ পরিবার পানিবন্দি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের তেতুলবাড়িয়া বেড়িবাঁধ ভেঙে তিনগ্রামের পাঁচশ’ পরিবার পানিবন্দি হয়ে আছে। ভেসে গেছে ছোট-বড় ২৫-৩০টি চিংড়িসহ বিভিন্ন ঘের। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তিন গ্রামজুড়ে পায়রা নদীর প্রবল জোয়ারের তোড়ে প্রায় ৩ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পাঁচশ’ পরিবার পানিতে তলিয়ে যায়।

এতে ওই এলাকার ক্ষেতের ফসল, সবজি ক্ষেত, ফলজ ও বনজ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে পুকুর ও মৎস্য ঘের। এছাড়া ওই এলাকার তেতুুলবাড়িয়া, গোড়াপাড়া, নলবুনিয়া গ্রামের মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। এলাকাবাসী জানায়, গত ১৪ তারিখ বুধবার দিনে জোয়ারের সময় বাঁধের ওই স্থানটিতে ধস নামে। গত দু’দিন ধরে স্থানীরা নিজ উদ্যোগে বাঁধটি রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেও বাঁধ রক্ষা করতে ব্যর্থ হন। স্থানীয়রা মানবেতর জীবনযাপন করছেন।

ক্ষতিগ্রস্ত তেতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা বাবুল হাং, সাইদুর,  পুতুল জানান, এ এলাকার মানুষ এখন পরিবার-পরিজন নিয়ে পানি বন্দি হয়ে আছে এ এলাকার পাঁচশ’ পরিবার। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছে। তারা আরো বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈদের আগের দিন ঘটনাস্থলে এসে ৭০ পরিবারকে পাঁচশত টাকা করে দেন। আরো ২০ কেজি করে চাল ক্ষতিগ্রস্ত মানুষকে দেয়ার কথা থাকলেও ঈদের ৫ দিনেও কোনো সাহায্য পায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তালতলীতে বেড়িবাঁধ ভেঙে তিনগ্রামের পাঁচশ’ পরিবার পানিবন্দি

আপডেট টাইম : ০৪:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮