ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জাতিসংঘের পুলিশ-প্রধান সম্মেলনে গেলেন আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘে পুলিশ-প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে রওনা করেন তিনি।

আগামী ২০-২১ জুন নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে পুলিশ-প্রধানদের ওই সম্মেলন। জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেস সম্মেলন উদ্বোধন করবেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ ও জাতিসংঘ পুলিশের ভূমিকা; বিরোধ মোকাবিলা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হবে। এ ছাড়া সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে সম্মেলনে।

আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অনন্য অবদান সম্পর্কে বক্তব্য দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এবারের সম্মেলনে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের পুলিশ-প্রধান এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আইজিপি জাবেদ পাটোয়ারী সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, পুলিশ অ্যাডভাইজার, জাতিসংঘের  শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ-প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাতিসংঘের পুলিশ-প্রধান সম্মেলনে গেলেন আইজিপি

আপডেট টাইম : ০২:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮