ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রধানমন্ত্রীকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ ট্রুডোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী ৮-৯ জুন ব্যাপী জি-সেভেন শীর্ষ সম্মেলনের সঙ্গে ওই বিশেষ আউটরিচ সেশনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবে কানাডা।

বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক আগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের (কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন) বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। একেই বলা হয় জি-সেভেন আউটরিচ মিটিং। এবার সেশনের মূল প্রতিপাদ্য হবে সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি।

বাংলাদেশের পাশাপাশি এবার আর্জেন্টিনা, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, মার্শাল দ্বীপপূঞ্জ, নরওয়ে, রুয়ান্ডা, সেনেগাল, সিচিলিস, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং বিশ্বব্যাংকও আছে অতিথির তালিকায়।

সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রীকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ ট্রুডোর

আপডেট টাইম : ০৩:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮