ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রতিশোধ নিতেই ইবিএলের নিরাপত্তাকর্মীকে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) নিরাপত্তাকর্মী তৌহিদুল ইসলামকে হত্যার একমাত্র আসামি রাসেল শেখকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের পর দিন গতকাল মঙ্গলবার খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুর দেড়টায় কারওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মেহেদী ইসলাম। র‌্যাবের ওই কর্মকর্তা জানান, ২০১৭ সালে জুলাইয়ে রাসেল শেখ বাগেরহাটের পিসি কলেজের পাশের নদীতে নৌকা বাইস দেখতে যায়।

পথে অসাবধনতাবশত রাসেলের সাইকেলের সঙ্গে তৌহিদুল ইসলামের সাইকেলের ধাক্কা লাগে। এতে তৌহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে রাসেলকে মারধর করে। তখন গুরুতর আহত হয়েছিলেন রাসেল। তিনি আরও জানান, ঘটনার দিন রাতে রাসেল ক্যান্টনমেন্ট ইবিএলের ওই বুথে যায়।

এসময় হঠাৎ তৌহিদুল ইসলামকে দেখতে পান তিনি। তখন রাসেল ওই ঘটনার প্রতিশোধ নিতে তৌহিদুল ইসলামকে হত্যা করে। গত সোমবার ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকায় ইবিএলের একটি এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মী তৌহিদুল ইসলামের (২১) লাশ উদ্ধার করে পুলিশ। বেসরকারি নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠান জিএসএস-গ্লোবালের ওই কর্মী ইবিএলের বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রতিশোধ নিতেই ইবিএলের নিরাপত্তাকর্মীকে হত্যা

আপডেট টাইম : ০৩:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮