ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পদ্মা সেতুর রেলে সংযোগে মূল অনুমোদিত ব্যয় বাড়লো ৪২৫৭ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • ৬০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সবশেষ এ সেতুতে রেল সংযোগ নতুন সুখবর দিয়েছে। তবে এই সংযোগে ব্যয় বাড়ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) একনেক সূত্র বলছে, পদ্মা সেতুতে রেল সংযোগে মূল অনুমোদিত ব্যয় হতে ৪ হাজার ২৫৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে মোট প্রকল্প ব্যয় দাঁড়াবে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা।

এই অর্থের মধ্যে সরকার থেকে আসবে ১৮ হাজার ২১০ কোটি টাকা ও প্রকল্প সাহায্য থেকে পাওয়া যাবে ২১ হাজার ৩৬ কোটি টাকা।

আজ মঙ্গলবার (২২ মে) রাজধানীর শেরে বাংলানগরের এনইসি কক্ষে একনেক সভায় এ সংক্রান্ত প্রস্তাবসহ মোট ১৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পগুলোতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় লাখ কোটি টাকা। পদ্মা সেতু রেল সংযোগ (প্রথম সংশোধিত) প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটির মোট মূল অনুমোদিত ব্যয় ধরা হয় ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, দক্ষিণবঙ্গের ২১ জেলা রাজধানী ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হবে। বর্তমানে খুলনা, যশোর থেকে ট্রেন কুষ্টিয়া হার্ডিঞ্জ ব্রিজ হয়ে যমুনার বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকায় আসে। পদ্মা রেল সংযোগ হলে খুলনার সঙ্গে ঢাকার দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার কমবে। বৃহত্তর ফরিদপুরের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে।

একই রুটে ভবিষ্যতে যুক্ত হবে বরিশাল বিভাগ। আঞ্চলিক যোগাযোগ ছাড়াও `ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের` সঙ্গে যুক্ত হবে পদ্মা রেল সংযোগ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে গ্রুপ। প্রতিষ্ঠানটির সঙ্গে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক চুক্তি করে রেল মন্ত্রণালয়।

দুই ধাপে প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। দ্বিতীয় ধাপে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। ২০১৫ সালে একনেকে অনুমোদিত `পদ্মা সেতু রেল সংযোগ` প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা। এতে চীনের ঋণ দেওয়ার কথা ছিল ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা।

রেলমন্ত্রী মুজিবুল হক এরইমধ্যে জানিয়েছেন, সরকারের ঘোষণা অনুযায়ী উদ্বোধনের দিন থেকেই পদ্মা সেতুতে রেল চলবে।

উল্লেখ্য, আজকের একনেকসভায় অনুমোদন পাওয়া ১৬টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয় ৯৬ হাজার ২৩৪ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকার থেকে আসবে ৫২ হাজার ৬৮৫ কোটি ৫ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ৩২৮ কোটি টাকা। এছাড়া প্রকল্প সাহায্য থেকে ব্যয় করা হবে। ৪৩ হাজার ২২১ কোটি ১৭ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পদ্মা সেতুর রেলে সংযোগে মূল অনুমোদিত ব্যয় বাড়লো ৪২৫৭ কোটি টাকা

আপডেট টাইম : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮