ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দুর্যোগ আঘাতপ্রাপ্ত মানসিক সেবা অন্তর্ভুক্তি চান সায়মা ওয়াজেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মানবিক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগে আঘাতপ্রাপ্ত লোকদের আরও বেশি সহায়তা প্রদানে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় মানসিক স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন অটিজম বিষয় জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসনিার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।

ডিজএ্যাবিলিটি অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে এক অধিবেশনে তিনি এ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মনো-সামাজিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার মূলনীতির আরও মানোন্নয়ন প্রয়োজন।’ হু’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অটিজম বিষয়ক শুভেচ্ছাদূত সায়মা হোসেন কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানসিক আঘাতজনিত অবস্থা কাটিয়ে ওঠতে তাদের নিবিড়ভাবে পরামর্শ দানের সুপারিশ করেছেন। তিনি বলেন, ‘দক্ষ প্রশিক্ষিত কর্মীদের দ্বারা একটি কমিউনিটি ভিত্তিক সেটআপে মানসিক স্বাস্থ্যসেবা দিতে হবে।’

অধিবেশনে সায়মা হোসেন ‘মডেলস ফর সাইকোসোস্যাল সাপোর্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অব ট্রমা ডিউরিং হিউমেনিটারিয়াল ক্রাইসিস’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া তিনি যেকোনো বিপর্যয়ের পর আঘাতপ্রাপ্ত লোকদের সহযোগিতা দানে যথাযথ প্রশিক্ষিত কমিউনিটি পর্যায়ের কর্মী সৃষ্টির সুপারিশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল। প্যানেল আলোচক ছিলেন হু’র মেন্টাল হেলথ টেকনিক্যাল অফিসার ফর কক্সবাজার সেলমা সিভলি, সূচনা ফাউন্ডেশনের গবেষণা বিশেষজ্ঞ নাজিশ আরমান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব নায়লা আহমেদ। তিনদিনব্যাপী এ সম্মেলনে ৩৩টি দেশ থেকে ১১০ জন বিশ্বখ্যাত বিশেষজ্ঞসহ প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুর্যোগ আঘাতপ্রাপ্ত মানসিক সেবা অন্তর্ভুক্তি চান সায়মা ওয়াজেদ

আপডেট টাইম : ১২:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮