ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর ডাটাবেজ তৈরি করতে আহবান সায়মা ওয়াজেদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • ৫৬৩ বার
হাওর বার্তা ডেস্কঃ অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন সকলের অংশগ্রহণমূলক একটি সমাজ গঠনে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে তাদের ওপর একটি ডাটাবেজ তৈরি করার আহবান জানান।
তিনি মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রতিবন্ধীতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা-বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্লেনারি সেশন পরিচালনাকালে এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেছেন।
দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক অটিজম সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের ওপর কোন ডাটবেজ না থাকা একটি বড় সমস্যা। ডাটাবেজ না থাকায় তারা কোথায় বসবাস করে, কি ভাবে বসবাস করে, তদের জীবনে কি ঘটছে,কতজন লোক প্রতিবন্ধী, এ সব ব্যাপারে সঠিক কোন তথ্য নেই। তিনি বলেন, আমরা অর্থনৈতিক অথবা সামাজিক উন্নয়ন উভয়ের জন্য উন্নয়ন পরিকল্পনা করেছি।
অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম, চিলির ওএনজি ইনক্লুসিভার নির্বাহী পরিচালক কালোর্স কায়সার, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্য ব্রত সাহা, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম এবং অস্ট্রেলিয়ার সিনিয়র পলিসি অফিসার সামান্ত হেলেন ফ্রেন্স বক্তব্য রাখেন।
ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত এডভাইজারি কমিটির আন্তর্জাতিক ফোকাল পয়েন্ট সায়মা উন্নয়ন পরিকল্পনায় শুধু জনসংখ্যা গণনা না করে, তাদের প্রকৃত প্রয়োজন বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনার ওপর অধিক গুরুত্ব দিতে ইউএনডিপির প্রতি আহবান জানান।
তিনি প্রতিবন্ধীদের জন্য নীতি প্রণয়নে তাদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকার জাতিসংঘ উন্নয়ন লক্ষ্য অর্জনের (এসডিজি) আলোকে দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পৃক্ত করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি কমিয়ে আনতে সমাজের সকলের অংশগ্রহণ প্রয়োজন এবং সকল নীতি ও চর্চায় লিঙ্গ বয়স প্রতিবন্ধী নির্বিশেষে সকলকে সম্পৃক্ত করতে বিশেষ দৃষ্টি দিতে হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর ডাটাবেজ তৈরি করতে আহবান সায়মা ওয়াজেদের

আপডেট টাইম : ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮