ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কিশোরগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কিশোরগঞ্জ কালেক্টরেট তৃতীয় শ্রেণি কর্মচারী কাব মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ শফিকুল আলম সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুছাইন মোটরযান অধ্যাদেশের আওতায় বিভিন্ন অপরাধ, শাস্তিমূলক ব্যবস্থা ও জাতীয় গতিসীমা ছাড়াও শিষ্টাচার, নৈতিকতা এবং মহিলা, শিশু, প্রতিবন্ধী ও যাত্রী সাধারণের প্রতি ব্যবহার এবং নিরাপদ সড়ক ও বাস্তব ঘটনাবলী বিষয়ে বক্তব্য রাখেন।

এতে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আবুল হোসেন গাড়ি চালকদের পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ঝুঁকি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুল করিম ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে, বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর গাড়ি রক্ষণাবেক্ষণ ও ট্রাবলসুটিং সম্পর্কে এবং ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু যাত্রীসেবা বিষয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ১৩০ জন পেশাজীবী গাড়ি চালক অংশ নেন। তাদের মাঝে ট্রাফিক আইন ও ট্রাফিক চিহ্ন সংবলিত প্রচারপত্র এবং পুস্তিকা বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে মূল্যায়ণের মাধ্যমে তিনজন চালককে পুরস্কৃত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কিশোরগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮