ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

যে কারণে ছবিটির শেষ দৃশ্য ছেলেমেয়েদের দেখাননি শাহরুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৫১৪ বার

‘কাল হো না হো’ সিনেমাটির শেষ দৃশ্যটার কথা এখনো মনে পড়ে। সিনেমাটি এখনো দেখতে বসলে চোখের কোণ বেয়ে পানি পড়তে থাকে। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শাহরুখ। সেখানে অবশ্য তার চরিত্রের নাম ছিল অমন মাথুর। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে।

কিন্তু ছবির এই ক্লাইম্যাক্সের কথা জানেন না শাহরুখের ছেলেমেয়েরা। এসআরকে জানিয়েছেন, আমার ছেলেমেয়েদের ছবির শেষটা দেখতে দেওয়া হয়নি। তাদের জন্য অন্যরকমভাবে এডিট করা হয়েছিল ছবির শেষ দৃশ্যটি।

নিখিল আডবাণী পরিচালিত ছবিটি প্রযোজনা করেছিলেন করণ জোহর। কাহিনীর চিত্রনাট্যও তারই লেখা। কিন্তু শাহরুখের ছেলেমেয়েদের জন্য ছবির শেষটা বিশেষভাবে নির্মাণ করেন তিনি।

সম্প্রতি শাহরুখের এক অনুরাগী ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, ‘কাল হো না হো’-র শেষ দৃশ্যটি দেখে কেঁদে ভাসাচ্ছে এক ক্ষুদে। শাহরুখের মৃত্যুর দৃশ্য কিছুতেই মেনে নিতে পারেনি মেয়েটি। এই প্রেক্ষিতেই শাহরুখ জানান, তার ছেলেমেয়েদেরও দৃশ্যটি দেখতে দেননি তিনি।

প্রসঙ্গত, গতবছর ‘কাল হো না হো’-র প্রতি বিশেষ নিবেদন হিসেবে একটি ৮ মিনিটের ভিডিও প্রকাশ করেছিল জার্মান দূতাবাস। সেখানে সাইফ আলি খানের চরিত্রে অভিনয় করেছিলেন প্রাক্তন বিদেশ বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

যে কারণে ছবিটির শেষ দৃশ্য ছেলেমেয়েদের দেখাননি শাহরুখ

আপডেট টাইম : ১০:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫