ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

দেশের সার্বিক উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
  • ৫৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সকলের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য সমুন্নত রেখে জাতীয় উন্নয়নে দলমত এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রবিবার বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের লোকেরা এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও রীতি-নীতি পালন করে আসছে।’

তিনি আশা প্রকাশ করেন, ঐতিহ্যগত মূল্যবোধ সমুন্নত রেখে এবং মহামতি বুদ্ধের আদর্শ ধারণ করে বৌদ্ধ সম্প্রদায় দেশের সার্বিক উন্নয়নে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

আবদুল হামিদ বলেন, গৌতম বুদ্ধ তার বাণীতে বলেছেন, ‘অহিংসাই পরম ধর্ম’, যা সমাজের জন্য আজও প্রযোজ্য।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি সামাজিক অবক্ষয় রোধে বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে।’

ধর্ম মানুষের বিশ্বাস উল্লেখ করে তিনি বলেন, সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানবতার কল্যাণ।

সংবর্ধনায় যোগ দেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, শ্রদ্ধানন্দ মহাথেরো ও সত্যপ্রিয় মহাথেরোসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, বিশ্ব বৌদ্ধ ফেডারেশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি পি আর বড়ুয়া, বিভিন্ন বৌদ্ধ-প্রধান দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী পেশাজীবীরা। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হামিদ ও তাঁর পত্নী রাশিদা খানম অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার আগে বৌদ্ধ ধর্মীয় নেতারা ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদকে শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের সার্বিক উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৮:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮