ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

তথ্যপ্রযুক্তির সুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির সুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। বিশেষ করে নারী ও প্রতিবন্ধীদেরও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা দিতে হবে। সুযোগ পেলে তারা তথ্যপ্রযুক্তিতে সক্ষমতার সঙ্গে অবদান রাখবে। আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে-২০১৮ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। স্পিকার বলেন, তথ্যপ্রযুক্তির সম্ভাবনা ও সুফল তুলে ধরলে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে।

তথ্যপ্রযুক্তিনির্ভর পেশায় সম্পৃক্ত হতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। কেউ যেন পিছিয়ে না পড়ে এ বিষয়টি নজর দিয়ে ডিজিটাল ডিভাইড কমিয়ে আনলে তথ্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলশ্রুতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্মান্বেষণ সহজ হবে। নারীরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহজতর হওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তথ্যপ্রযুক্তির সুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে : স্পিকার

আপডেট টাইম : ১১:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮