হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধী ইউনিয়নে বাস্তবায়নাধীন পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের উদ্যোগে কেয়ার বাংলাদেশের সহযোগীতা ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে “নারীর প্রতি সহিংসতা শুধু নারীর ইস্যু নয়, এটি একটি সামাজিক সমস্যা” শ্লোগানে বুধবার সকালে ইভাউ ফোরাম, ইউপি এনএনপিসি সদস্যবৃন্দের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদের হলরুমে নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য ফজলুর রহমান বেদু মিয়ার সভাপতিত্বে শুরু আলোচনা সভায় বক্তব্য দেন জয়সিদ্ধী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ইমরান হোসেন, সমাজ সেবক সিরাজুল ইসলাম, পপি সৌহার্দ্যর ফিল্ড ফ্যাসিলিটিটর মোঃ খলিলুর রহমান, এফএফ রওশন আরা, সহকারী শিক্ষক রুবেল ঠাকুর, নাজমুল ইসলাম, উদ্যেক্তা বিপ্লব রায়, ইউপি সদস্য হাবিবুর রহমান, সদস্যা ফিরোজা আক্তার, পারভিন আক্তার প্রমুখ।
Reporter Name 
























