ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মক্কায় হোটেলে ভয়াবহ আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
  • ৪০৮ বার

মক্কায় হজের আগে মসজিদ আল হারামে ক্রেইন উল্টে শতাধিক ব্যক্তির মৃত্যুর এক সপ্তাহ না যেতেই একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। মক্কার কাছে আল আজিজিয়া এলাকায় বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। হজ পালনে হোটেলটিতে থাকা প্রায় এক হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

হোটেলটিতে থাকা সবাই এশীয় নাগরিক বলে সৌদি আরবের সরকারি এই বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। আগুনে দু’জনের আহতের খবর দিয়েছে তারা, তবে তাদের পরিচয় উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার ভোররাতে ১১ তলা ওই হোটেল ভবনের অষ্টম তলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ১০২৮ জন বোর্ডারকে সরিয়ে আনে বলে সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল আবদুল্লাহ আল-ওরাবি আল-হারথি বলেন, আগুনের খবর পেয়েই ছয়টি দলকে সেখানে পাঠানো হয়।

”সিভিল ডিফেন্স টিমের সদস্যরা সবাইকে বের করে আনতে পেরেছে। অগ্নিদগ্ধ দু’জনকে বাঁচাতেও পেরেছেন।”

ওই হোটেলে থাকা হজ পালনেচ্ছুদের আবাসের ব্যবস্থা করতে হজ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানান কর্নেল আবদুল্লাহ।

হজ পালনে ইতোমধ্যে ১২ লাখ ৩৯ হাজার মুসলিম বিভিন্ন দেশ থেকে মক্কায় পৌঁছেছেন বলে সৌদি আরব সরকার জানিয়েছেন। এদের মধ্যে প্রায় ১২ লাখ গেছেন বিমানে, বাকিরা গেছেন জাহাজে কিংবা সড়ক পথে।

সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে তা শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মক্কায় হোটেলে ভয়াবহ আগুন

আপডেট টাইম : ১০:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫