ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পাসপোর্টে নাম-বয়স সংশোধনের আবেদন নেওয়া হঠাৎ বন্ধ করে দিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাসপোর্টে নাম ও বয়স সংশোধনের আবেদন নেওয়া হঠাৎ বন্ধ করে দিয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর। নাম-বয়স সংশোধন করে বিভিন্ন জনের বিভিন্ন দেশে গিয়ে ধরা পড়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাকে এই পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাসুদ রেজওয়ান। তিনি বলেছেন, যে নামে এবং বয়স উল্লেখ করে একবার পাসপোর্ট হয়ে গেছে, তা আর পরিবর্তনের কোনো সুযোগ নেই।

গত ৭ মার্চ থেকে অধিদফতর নাম, বাবার নাম, মায়ের নাম ও বয়স পরিবর্তনের আবেদন নিচ্ছে না, যদিও পাসপোর্ট নীতিমালায় নাম কিংবা বয়স সংশোধনের সুযোগ এখনো রয়েছে। নীতিমালা অনুযায়ী, নাম সংশোধনের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ অথবা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের আদালতের হলফনামা অথবা সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়।

এদিকে অধিদফতরের এক কর্মকর্তা জানান, বিধিমালা সংশোধন না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, নাম-বয়স পরিবর্তন করে পাসপোর্ট নিয়ে ধরা পড়া বেশ কিছুর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। কয়েকজন কর্মকর্তা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেও বিষয়টি তোলেন। তাদের চাপাচাপিতে আমাদের এই অবস্থানে যেতে হয়েছে।

পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা জানান, অনেকে কাজের সন্ধানে বিদেশ গিয়ে প্রতারিত হয়ে ফিরে এসে নাম, বয়স সংশোধন করে ফের বিদেশ যান। কিন্তু পরে ধরা পড়েন। মহাপরিচালক রেজওয়ান বলেন, এই ব্যক্তি যখন পাসপোর্ট পরিবর্তন করে তার নিজের নামে করে ভিসা নিতে যাবেন, তখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আগের নাম, মা-বাবা নাম, বয়স উঠে আসবে। ফলে তিনি ভিসা পাবেন না বা ইমিগ্রেশন তাকে আটকে দেবে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মহাপরিচালক বলেন, নাম পরিবর্তনের জন্য বিভিন্ন পর্যায় থেকে অনেক তদবীর, অনুরোধ আসে, আমি সম্মানের সঙ্গে ফিরিয়ে দিই। এখানে করার কিছু নাই। তবে পাসপোর্টের ঠিকানা পরিবর্তনে কোনো সমস্যা হচ্ছে না। স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পাসপোর্টে নাম-বয়স সংশোধনের আবেদন নেওয়া হঠাৎ বন্ধ করে দিয়েছে

আপডেট টাইম : ০৪:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮