ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রংপুর জেলার বিভিন্ন এলাকায় আজ বজ্রবৃষ্টিতে দুইজনের মৃত্যু হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
  • ৫৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুর জেলার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার দুপুরে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এসময় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-তারাগঞ্জের নয়া মিয়া ও বদরগঞ্জের শামিম। এছাড়া ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা উপড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

তারাগঞ্জের নয়া মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার ভাই মোঃ সরোয়ার মিয়া। বদরগঞ্জ শামিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই আমিনুল ইসলাম ফিরোজ। তারা দুইজন ক্ষেতমজুর ছিলেন।

পীরগঞ্জ উপজেলার চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শামীম, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম এবং টুকুরিয়ার চেয়ারম্যান আতোয়ার রহমান জানান, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে গঙ্গাচড়া, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে প্রচণ্ড ঝড়বৃষ্টি। এসময় শিলাবৃষ্টিতে শতাধিক বসতবাড়ির টিনের ছাদ আঘাতে ফুটো হয়ে যায়। বোরো ধানক্ষেত ও ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রংপুর জেলার বিভিন্ন এলাকায় আজ বজ্রবৃষ্টিতে দুইজনের মৃত্যু হয়েছে

আপডেট টাইম : ০৭:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮