ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পদ্মাসেতু যেদিন চালু হবে, সেদিন থেকেই সেতুতে ট্রেন চলবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
  • ৯৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মাসেতু যেদিন চালু হবে, সেদিন থেকেই সেতুতে ট্রেন চলবে। এমন প্রস্তুতি নিয়েই এগিয়ে চলছে কাজ। সেনাবাহিনীর তদারকিতে চলছে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণ, নকশা যাচাই ও পুনর্বাসন কাজ। এই অর্থ বছরে রেল সংযোগের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতিদিনই দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মাসেতুর বিভিন্ন স্থাপনা। পদ্মার দুই পাড়ে এবং পদ্মার বুকে চলছে বিশাল কর্মযজ্ঞ। এ কাজ শুধু সেতুর জন্যই নয়, একইসাথে চলছে পদ্মাসেতুতে রেল সংযোগের কাজও।

পদ্মা রেল প্রকল্পের আওতায় ঢাকা থেকে কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জের মাওয়া, পদ্মাসেতু দিয়ে শরিয়তপুর, মাদারিপুর, ফরিদপুরের ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গেন্ডারিয়া, মাওয়া হয়ে পদ্মাসেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত তৈরি হবে রেলপথ। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত হবে দ্বিতীয় পর্যায়ে। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা ঋণ দেবে চীন। বাকি ১০ হাজার ২৩৯ কোটি টাকা জোগান দেবে সরকার।

পদ্মা সেতুর রেল প্রকল্পে কাজ করছেন দেশীয় প্রকৌশলীরা। তারা জানান, সেতুর সাথে একইদিন যাতে ট্রেন চলাচল করতে পারে, সেই লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে এই প্রকল্পের।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক জানান, যেভাবে প্রকল্পের কাজ এগিয়ে চলছে তাতে একইসাথে সেতু এবং রেলের কাজ শেষ হয়ে যাবে।
পদ্মা সেতুর নীচের অংশ দিয়ে রেল চলবে, যা বাংলাদেশের জন্য নতুন এক প্রকল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পদ্মাসেতু যেদিন চালু হবে, সেদিন থেকেই সেতুতে ট্রেন চলবে

আপডেট টাইম : ০৬:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮