ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে ময়মনসিংহ পৌরসভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রশাসনিক বিভাগ গঠনের পর এবার সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে ময়মনসিংহ পৌরসভা। আর বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজি বানানে পরিবর্তন আনা হচ্ছে পাঁচ জেলার। কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করারও প্রস্তাব করা হচ্ছে।

২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় এই তিনটি প্রস্তাব উঠছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিককে এই তিনটি প্রস্তাব উত্থাপনের বিষয় নিশ্চিত করে বলেছেন, নিকারের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

২০১৫ সালের ১২ অক্টোবর বৃহত্তর ময়মনসিংহের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠন করে সরকার। সাধরণত বিভাগীয় শহরের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে আটটি শর্ত পূরণ করতে হয়। শর্ত পূরণে ইতিমধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন সম্পূর্ণ এবং ছয়টি ইউনিয়নের আংশিক পল্লী এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে নিকারে উপস্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

পাঁচ জেলার ইংরেজি বানান : মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়ার ইংরেজি বানান সংশোধনের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর মন্তব্যসহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

জানা গেছে, জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বা নীতিমালা না থাকায় নতুন বিভাগ, জেলা-উপজেলা সৃজন, নামকরণ ও নাম পরিবর্তনের জন্য নিকার সভায় অনুমোদন বা বিবেচনা করা হয়ে থাকে। বর্তমান ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattagram, Comilla এর পরবির্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ইংরেজি Bogra এর পরিবর্তে ইধমঁত্ধ করার প্রস্তাব পাঠানো হয়েছে।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি এবং লাকসাম উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করার প্রস্তাবও নিকার সভায় উঠছে। ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল লালমাই উপজেলা সদর স্থাপন করা হবে ৪৭ নম্বর জয়নগর মৌজায়। কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন ৩৬ নম্বর উত্তর ফতেপুর মৌজার ২৮ দাগের মোট ছয় একর জমির ওপর উপজেলা সদর দফতর স্থাপনের প্রস্তাব করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে ময়মনসিংহ পৌরসভা

আপডেট টাইম : ০৩:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮